সবচেয়ে বেশি বয়সে ‘টনি’ জিতে মার্কিন অভিনেতার রেকর্ড

বিনোদন ডেস্ক

৮০ বছর বয়সে এসেও মঞ্চে অনন্য দ্যুতি ছড়িয়ে চলেছেন প্রখ্যাত মার্কিন অভিনেতা জন লিথগো। রবিবার (৭ জুন) রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত থিয়েটার জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘টনি অ্যাওয়ার্ডস’-এর ৭৯তম আসরে ‘জায়ান্ট’ নাটকের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
এ জয়ের মধ্য দিয়ে থিয়েটারের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লেন এ প্রবীণ অভিনেতা। সবচেয়ে বেশি বয়সে সেরা অভিনেতার টনি জয়ের কীর্তি এখন তার দখলে। এর আগে ২০০০ সালে ৭৭ বছর বয়সে ‘আ মুন ফর দ্য মিসবিগটেন’ নাটকের জন্য এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন রয় ডট্রাইস।
রেকর্ড এখানেই শেষ নয়, প্রথম ও শেষ টনি জয়ের দীর্ঘতম ব্যবধানের রেকর্ডটিও এখন জন লিথগোর ঝুলিতে। ১৯৭৩ সালে ব্রডওয়েতে অভিষেকের বছর তিনি প্রথম টনি পুরস্কার পেয়েছিলেন। দীর্ঘ ৫৩ বছর পর এবার পেলেন নিজের ক্যারিয়ারের তৃতীয় টনি। পুরস্কার গ্রহণের পর আবেগপ্লুত কণ্ঠে লিথগো বলেন, আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করি। ৫৩ বছর আগে আমার প্রথম যে ইংরেজি নাটকটি লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল, ঠিক একইভাবে জায়ান্ট নাটকের যাত্রাও শুরু হয়েছিল সেখানে। দুই প্রান্তে দুটি টনি আর মাঝখানের ৫৩ বছরের এ দীর্ঘ পথচলায় অসংখ্য গুণী মানুষের সঙ্গে কাজ করেছি। তবে আজকের মুহূর্তটি নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম সেরা।
এদিকে এবারের টনি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ৬টি বিভাগে পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘ডেথ অব আ সেলসম্যান’, যার মধ্যে রয়েছে ‘বেস্ট রিভাইভাল অব আ প্লে’ ক্যাটাগরি। এ ছাড়া আসরে সেরা মঞ্চনাটকের পুরস্কার জিতেছে ‘লিবারেশন’ এবং সেরা মিউজিক্যালের পুরস্কার নিজের ঘরে তুলেছে ‘স্মিগাডন’।

বক্স অফিস কাঁপাচ্ছে রাম চরণের ‘পেড্ডি’