‘বনলতা এক্সপ্রেস’ আসলে কী গল্প বলে

‘বনলতা এক্সপ্রেস’ আসলে কী গল্প বলে
নিজস্ব প্রতিবেদক

ঈদে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে বনলতা এক্সপ্রেস। মুক্তির ১৮ দিনের মাথায় ১ লাখের বেশি দর্শক সিনেমাটি টিকিট কেটে দেখেছেন, আয়ও ৫ কোটি টাকা ছাড়িয়েছে। এই সাফল্যের ভেতরেই নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটির গল্প, প্রতীক আর নির্মাণভাষা।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এবং তানিম নূর পরিচালিত এই সিনেমা শুধু একটি ট্রেনের গল্প নয়। এখানে ট্রেনটি এক ধরনের প্রতীক।
নির্মাতার ভাষায়- ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি মানুষের আলাদা আলাদা জীবনের গল্পকেও এক সুতোয় বেঁধেছে সিনেমাটি।
সেই জায়গা থেকেই সিনেমাটির চিত্রকল্পও আলাদা করে ধরা দেয়। রাতের ট্রেন, কামরার ভেতরের কোলাহলময় পরিবেশ, কাছাকাছি বসা অচেনা মানুষ, ছোট ছোট দৃষ্টি-বিনিময় আর আটকে থাকা উত্তেজনা মিলিয়ে ছবিটি অনেকটা চলমান এক ক্ষুদ্র সমাজের আবহ তৈরি করে।
এই সিনেমায় বড় ঘটনার চেয়ে মানুষের ভেতরের ভাঙন, সংযোগ আর যাত্রাপথের আবেগে মোটাদাগে বেশি উঠে এসেছ। এ কারণেই এটি আর দশটা সিনেমা থেকে আলাদা। এখানে একক কোন চরিত্রকে ঘিরে গল্প আগায়নি বরং পরিচালকের নিপুণ দক্ষতায় গল্পের বাঁকেবাঁকে উঠে আসে অনেক মানুষের জীবন।
বনলতা এক্সপ্রেস-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহপ্রযোজনায় আছে হইচই স্টুডিওস।