এদের কাছে বাচ্চার কান্নাও কিছুই না: বাঁধনের ঘটনায় পরীমণি

বিনোদন ডেস্ক

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে তার পরিবারের সদস্য ও ছোট বাচ্চার উপস্থিতিতেই এমন ঘটনা ঘটায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিনেত্রীকে হেনস্তা ও তার সঙ্গে থাকা শিশুর কান্নার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণিও।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে পরীমণি বলেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
এর আগে ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হন আজমেরী হক বাঁধন। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে ক্ষুব্ধ কয়েকজন লোক অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেয়। এ সময় বাঁধনের সঙ্গে থাকা শিশুটি ভয়ে কেঁদে ওঠে।
ঘটনার পর এক ভিডিও বার্তায় বাঁধন বলেন, পার্কে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, গায়ে কোক ও পানি ছুঁড়ে মারা হয়েছে এবং মারধর করে তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছে।
এই ঘটনার কড়া প্রতিবাদ জানান অভিনেত্রী। পরবর্তীতে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।

ইতালিতে হেনস্তা ও হামলা, বাঁধন বললেন ‘আমাকে দমানো এতো সহজ নয়’