শাবনূরের সঙ্গে বিয়ে নিয়ে যা বলেছিলেন সালমান শাহের বাবা

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। রূপালী পর্দায় তাদের রসায়ন লাখো দর্শকের মনে জায়গা করে নেয়। বাস্তব জীবনেও এই জুটিকে নিয়ে ছড়িয়েছিল নানা গুঞ্জন। এমনকি ‘সালমান শাহ শাবনূরকে বিয়ে করেছেন’ এমন খবরও চাউর হয় গণমাধ্যম থেকে শুরু করে সিনেমাপাড়ায়।
গুঞ্জনের মধ্যেই ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরীকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন সালমান শাহ। এর আগে ১৯৯৬ সালের এপ্রিলে দুই সপ্তাহের জন্য সালমান শাহকে এফডিসিতে নিষিদ্ধ করেছিল প্রযোজক সমিতি। ‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’- এমন একটি মন্তব্য কেন্দ্র করেই ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা এবং নিজের বিরুদ্ধে শাবনূরকে নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করতেই সেদিন সংবাদ সম্মেলন করেছিলেন ক্ষণজন্মা এই নায়ক। সেখানেই শাবনূরের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়ে কথা বলেন এ অভিনেতা।
বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন সালমান শাহ। কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তার ও শাবনূরের বিয়ের গুজব ছড়ানো হচ্ছে বলে জানান তিনি। অভিনেতা বলেন, শাবনূরকে তিনি ছোটবোনের মতো জানেন এবং স্নেহ করেন। একইসঙ্গে তিনি বিবাহিত বলেও সেদিন গণমাধ্যমকে জানান সালমান।
অভিনেতার বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরীও সেদিন শাবনূরকে বিয়ে করার গুঞ্জন ও খবর সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেছিলেন, ‘আমি আমার ছেলেকে চিনি। শাবনূরকেও চিনি। সালমান এমন কিছু কখনোই করতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে।’
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহের। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। মাত্র সাড়ে তিন বছরে তিনি ‘দেনমোহর’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘এই ঘর এই সংসার’সহ মোট ২৭টি সিনেমায় অভিনয় করেন।
খ্যাতির শীর্ষে থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে তার অ্যাপার্টমেন্টে শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিনেতার মৃত্যুর রহস্যের সুরাহা আজও হয়নি।

সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন

-CznNewsLab-6a2a79.jpg)