শিরোনাম

বিয়ে করলেন সিমরিন লুবাবা, পাত্র কে

বিনোদন ডেস্ক
বিয়ে করলেন সিমরিন লুবাবা, পাত্র কে
সিমরিন লুবাবা। ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে দেশের শোবিজে পরিচিতি পান সিমরিন লুবাবা। এবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

আরও আগেই শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। ১৬ বছর বয়সে ইসলামি বিধান অনুযায়ী পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের নিজেদের মুখ দেখাননি। সিমরিন লুবাবা তার বিয়ের খবর জানালেও পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

/টিই/