কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল
দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটানোর সময় কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার প্রেমিকা কেটি পেরির গায়ে সানস্ক্রিন মাখিয়ে দেন

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন গায়িকা কেটি পেরি সম্প্রতি একদল বন্ধুর সঙ্গে দক্ষিণ ফ্রান্সে একটি ইয়টে রোমান্টিক ছুটি কাটিয়েছেন। তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিগুলোতে দেখা যায়, বন্ধুদের একটি দলের সামনে ট্রুডো তার চেয়ে ১৩ বছরের ছোট প্রেমিকার গায়ে উৎসাহের সঙ্গে সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছেন। আর কেটি পেরি সানন্দে এই আদর-যত্ন উপভোগ করছেন। এসময় তার পরনে ছিল হালকা নীল রঙের পোশাক ও রোদচশমা। অন্যদিকে, ট্রুডো পরেছিলেন জলপাই সবুজ রঙের একটি শার্ট ও বেজ রঙের ট্রাউজার।

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো সেলফি তুলছেন
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো সেলফি তুলছেন

জাস্টিন ট্রুডো এবং কেটি পেরি ২০২৫ সালের জুলাই মাস থেকে প্রেম করছেন। গত জুনের শুরুতে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হন। ‘ফায়ারওয়ার্ক’ খ্যাত গায়িকা তখন পিপল ম্যাগাজিনকে বলেছিলেন, আমার জীবনের অনেক ক্ষেত্রে আমি এখন আরও শান্ত ও স্থিতিশীল বোধ করছি। আমি গভীর প্রেমে পড়েছি।

ইয়টে ওঠার সময় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
ইয়টে ওঠার সময় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

গত শনিবার সুইজারল্যান্ডে কেটির ‘ইউরো সামার ফেস্টিভ্যাল’ সফর শেষ হওয়ার পর তারা ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্সকে গায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, কনসার্টের ক্লান্তি দূর করতে প্রেমিক ও সন্তানদের নিয়ে কোনো সুন্দর জায়গায় ইয়টে চড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

৪১ বছর বয়স হওয়া সত্ত্বেও, ‘পপ কুইন’ কেটি পেরি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং প্রতিদিনের ব্যায়ামের মাধ্যমে তার তারুণ্যময় চেহারা ও সুগঠিত শরীর বজায় রেখেছেন। জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার প্রায় ১০ বছরের সম্পর্ক ছিল। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ ব্লুম।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার ট্রুডোর বিয়ে ২০০৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্থায়ী ছিল। তাদের তিনটি সন্তান রয়েছে। তারা হলেন– হ্যাড্রিয়েন, এলা গ্রেস এবং জাভিয়ের।

/এফসি/