‘রামায়ণ’ সিনেমায় আকাশছোঁয়া পারিশ্রমিক, আলোচনায় রণবীর

সিটিজেন ডেস্ক

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই বহুল আলোচিত সিনেমাকে ঘিরে ইতোমধ্যে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রণবীর কাপুর। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি পুরো প্রজেক্টের জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রতিটি খণ্ডের জন্য তিনি পাচ্ছেন ৭৫ কোটি করে।
প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সিনেমাটির কাস্টিং ও পারিশ্রমিক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রজেক্ট। বড় বাজেটের পাশাপাশি তারকাবহুল কাস্টিংও বাড়িয়েছে দর্শকের কৌতূহল।
রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার যশ। দুই পর্ব মিলিয়ে তিনি মোট ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। সীতা চরিত্রে রয়েছেন সাই পল্লবী, যার পারিশ্রমিক ধরা হয়েছে ১২ কোটি রুপি।
এছাড়া হনুমান চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। দুই পর্বের জন্য তিনি ৪০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন। লক্ষ্মণ চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রবি দুবে, যিনি প্রথম খণ্ডের জন্য প্রায় ২ থেকে ৪ কোটি রুপি নিচ্ছেন বলে জানা গেছে।
দুই খণ্ডে নির্মিত এই সিনেমা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। বড় পরিসরের এই প্রজেক্টটি ভারতীয় চলচ্চিত্রে নতুন মানদণ্ড তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।