জমি কিনে বিপাকে বলিউড অভিনেত্রী সোনালি

জমি কিনে বিপাকে বলিউড অভিনেত্রী সোনালি
বিনোদন ডেস্ক

আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে ও তার স্বামী পরিচালক গোল্ডি বহল। পুনের এক কৃষক দম্পতি তাদের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ তুলে দেওয়ানি আদালতের মামলা করেছেন।
অভিযোগকারী কৃষকের দাবি, ১৯৫৭ সাল থেকে ওই জমির ওপর তাদের পরিবারের পৈতৃক অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকার উপেক্ষা করে নিয়মবহির্ভূতভাবে জমিটি ক্রয় করা হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, জমিটিতে অবৈধভাবে নির্মাণকাজ শুরু করা হয়েছে এবং কৃষকের পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে বিষয়টি নিয়ে আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন অভিযোগকারী কৃষক।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সোনালি। তার দাবি, সংশ্লিষ্ট জমির কোনো কাগজপত্র বা মালিকানার নথিতে তার নাম নেই। তিনি মনে করেন, মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।
সোনালির আইনজীবীরা জানিয়েছেন, এর আগেও একই জমি নিয়ে কিছু অভিযোগ আদালতে তোলা হয়েছিল, যা আদালত খারিজ করে দেন। বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে এবং আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া