জাপানে বিনা খরচে পড়ার সুযোগ, মিলবে নানা সুবিধা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এডিবি স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে এ সুযোগ পাওয়া যাবে। এডিবির সদস্য দেশগুলোর নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এডিবি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় জাপান সরকার প্রতিবছর ৩০০টির বেশি বৃত্তি দিয়ে থাকে। এই কর্মসূচিতে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্য বিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা ও সমুদ্র বিজ্ঞান।
এ স্কলারশিপের আওতায় জাপানের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অব টোকিওতে পড়ার সুযোগও রয়েছে। ১৮৭৭ সালে মেইজি সরকারের আমলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির অবস্থান জাপানের রাজধানী টোকিওর বাঙ্কিও এলাকায়।
কী কী সুবিধা পাওয়া যাবে
বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। এর পাশাপাশি তাঁদের মাসিক জীবনযাপন ও আবাসন ভাতাও দেওয়া হবে।
এ ছাড়া স্বাস্থ্য, ভ্রমণ ও বই কেনার জন্য ভাতা দেওয়া হবে। প্রয়োজনীয় নির্দেশনামূলক উপকরণের পাশাপাশি থিসিস বা গবেষণার জন্য বিশেষ অনুদানের ব্যবস্থাও রয়েছে।
আবেদনের যোগ্যতা
এ স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে এডিবির সদস্য দেশের নাগরিক হতে হবে। পাশাপাশি থাকতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ভালো একাডেমিক ফলাফল।
আবেদনকারীর কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের সময় বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে সিনিয়র কর্মকর্তা ও ব্যবস্থাপনা পর্যায়ের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত হতে পারে।
ডিগ্রি শেষ করার পর নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়েও সম্মত হতে হবে প্রার্থীকে।
যেসব কাগজপত্র প্রয়োজন
আবেদনের সময় পূরণ করা আবেদন ফরমের সঙ্গে ফিল্ড অব স্টাডি ও গবেষণা পরিকল্পনা জমা দিতে হবে। এর সঙ্গে লাগবে অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্নাতক সম্পন্নের সনদের অফিশিয়াল কপি এবং দুটি সুপারিশপত্র।
আবেদন করবেন যেভাবে
অনলাইনে এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য টোকিও বিশ্ববিদ্যালয়ের এডিবি-জেএসপি আবেদন পেজ দেখা যাবে।বিস্তারিত দেখুন এখানে।
আবেদনের আগে প্রার্থীকে সব যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। এরপর পছন্দের সুপারভাইজার নির্বাচন করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করবে। এরপর ২০২৭ সালের মে মাসে এডিবি নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। নির্বাচিতদের সব কাগজপত্রের মূল কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৭।
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ১ অক্টোবর ২০২৭ থেকে শুরু হওয়া শরৎ সেমিস্টারে সম্পন্ন হবে।
/এবি/