অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অবসরে যাওয়া এমপিওভুক্ত ৭৫ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। ২০২২ সালের পর থেকে স্থগিত থাকা অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। আগামী ১৫ আগস্ট দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ পরিশোধ করা হবে। এজন্য এই খাতে ২ হাজার কোটি টাকা বিশেষ থোক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষকদের অবসর ও কল্যাণের টাকা পরিশোধে এককালীন দুই হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত দেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো সরাসরি উপকারভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, ‘২০২২ সালের পর থেকে অবসর নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কেউই অবসর সুবিধার অর্থ পাননি। এর ফলে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। তাদের এই দুর্ভোগ লাঘবে ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারী সবাই একবারে ৫ থেকে ৬ লাখ পর্যন্ত টাকা পাবেন। ছয় মাস পর বা তার আগেই দ্বিতীয় ধাপের টাকা পরিশোধ করা হবে।’
বর্তমানে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে ১ লাখ ১০ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদন নিষ্পত্তিতে এককালীন প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা থোক বরাদ্দ প্রয়োজন। বিগত সরকার তাদের দুর্দশা লাঘবে তেমন আগ্রহ না দেখালেও বিএনপি সরকার বড় ধরনের উদ্যোগ গ্রহণ করলো।
অবসরে যাওয়া শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। একইসঙ্গে শিক্ষকদের দ্বিতীয় ধাপে আবার কবে টাকা দেওয়া হবে, সে ব্যাপারে আমরা সুনির্দিষ্ট ঘোষণা জানতে চেয়েছে তারা।

জাল সনদের অভিযোগ, এমপিও হারাতে পারেন ৬৩ কলেজ শিক্ষক