শিরোনাম

২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সরকারি অফিস কি খোলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সরকারি অফিস কি খোলা
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ছবি: সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে এদিন সরকারি অফিস-আদালতে কোনো সাধারণ ছুটি নেই। ফলে সরকারি চাকরিজীবীদের নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস করতে হবে।

দেশের আকাশে গতকাল রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ছুটি শেষে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকবে।

এদিকে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেউ ঐচ্ছিক ছুটি নিলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে। তবে এ ক্ষেত্রে ঐচ্ছিক ছুটির অনুমোদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি। তাই ২৩ সেপ্টেম্বর সরকারি অফিস খোলা থাকবে এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চলবে।

অন্যদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।

উল্লেখ্য, হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস স্মরণে মুসলিম সম্প্রদায়ের অনেকে ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়ে থাকে।

/এবি/