শিরোনাম

৩য়-৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরলো গভর্নিং বডির হাতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩য়-৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরলো গভর্নিং বডির হাতে
শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সিজেডএন গ্রাফিক্স

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষকবহির্ভূত কর্মচারী নিয়োগের সুপারিশের ক্ষমতা আবারও গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ সংক্রান্ত পরিপত্র বাতিল করা হয়।

নতুন পরিপত্র অনুযায়ী, এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও স্নাতক (পাস) কলেজে শিক্ষকবহির্ভূত তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগের সুপারিশ সংশোধিত নির্দেশনা অনুযায়ী গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি করবে। একইসঙ্গে ২০২৪ সালের ১০ অক্টোবর জারি করা নির্দেশনার ২.৪ ধারার সংশ্লিষ্ট অংশও সংশোধন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিপত্রটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন পর শিক্ষকবহির্ভূত কর্মচারী নিয়োগে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির ভূমিকা পুনর্বহাল হলো। তবে নিয়োগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান, যোগ্যতা ও এমপিও নীতিমালা অনুসরণ করতে হবে।

/এস/জেএইচ/