কৃষি গুচ্ছের ভর্তি পদ্ধতি সংস্কারের উদ্যোগ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। প্রথম বর্ষে ভর্তির সব আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য সামনে রেখে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
রবিবার (১৫ নভেম্বর) ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন তিনি।
সভায় আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান উন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই, সব আসনে শিক্ষার্থী ভর্তি এবং নির্ধারিত সময়ে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে এ কমিটি গঠনের প্রস্তাব করেন ইউজিসি চেয়ারম্যান। এ জন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সুপারিশ দিতে বলেছেন তিনি।
সভায় জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সভায় উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে। এতে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা তৈরি হয় এবং অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান এমন হতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়। এ জন্য আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ ছাড়া বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রবাসী বাংলাদেশি শিক্ষকদের দেশে পাঠদানে সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে তাঁদের ছুটির ব্যবস্থা, বিমানভাড়া, সম্মানী ও দায়িত্ব পালনের শর্ত নির্ধারণে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নতুন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় অংশ নেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ