ট্রাম্পের হুমকির পর বেড়েছে তেলের দাম

ট্রাম্পের হুমকির পর বেড়েছে তেলের দাম
সিজেডএন ডেস্ক

ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র দেশটিতে আবার বোমা হামলা শুরু করতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ‘দখল’ করে নিতে পারে। ফক্স নিউজকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।
রবিবার (২১ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১.৩৫% বেড়ে ব্যারেল প্রতি ৮১.৬৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২.৪% বেড়ে ব্যারেল প্রতি ৭৭.৬৬ ডলারে উঠে এসেছে।
এর আগে হরমুজ প্রণালি, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রবিবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর আলোচনা থমকে যায়। যদিও পরে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনায় ফেরে দুই দেশ।
চুক্তি না হলে হরমুজ দখল করে যুক্তরাষ্ট্র টোল আদায় করবে, এমন ধারণা দিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমান সমঝোতা স্মারকে ৬০ দিনের জন্য টোল ছাড়া জলপথটি পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা উল্লেখ রয়েছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় শনিবার ইরান প্রণালিটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এরপর ট্রাম্প এই হুমকি দেন। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে।
সূত্র: সিএনএন

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে যা জানা গেলো