জ্বালানি তেলের দাম বাড়তেই বেড়েছে ট্রাকভাড়া, বাড়বে পণ্যের দাম

সিজেডএন ডেস্ক

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ার এক দিনের মধ্যেই পণ্য পরিবহনের খরচ বেড়েছে। যশোরের বারীনগর পাইকারি সবজি মোকাম থেকে ঢাকায় পাঁচ টন সবজি পাঠাতে ট্রাকভাড়া বেড়েছে এক হাজার টাকা। বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহনে বাড়তি গুনতে হচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকা। ব্যবসায়ীদের আশঙ্কা, পরিবহন খরচের এই বৃদ্ধি সবজি ও অন্যান্য পণ্যের দামেও প্রভাব ফেলবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বারীনগর মোকাম থেকে ১৫টি ট্রাকে দেশের বিভিন্ন জেলায় সবজি পাঠানো হয়। এর মধ্যে চারটি ট্রাক গেছে ঢাকায়। ব্যবসায়ীরা জানান, যশোর থেকে ঢাকায় পাঁচ টন সবজি নিতে এখন ভাড়া লাগছে ২০ হাজার টাকা, যা আগের দিন ছিল ১৯ হাজার টাকা।
বারীনগরের পাইকারি সবজি ব্যবসায়ী আতিয়ার রহমান পটোল, শিম ও মুলা কিনে ঢাকার যাত্রাবাড়ী ও মিরপুরের বাজারে পাঠান। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার পাঁচ টন ধারণক্ষমতার ট্রাকে অতিরিক্ত এক হাজার টাকা ভাড়া দিতে হয়েছে।
আতিয়ার রহমান জানান, রবিবার বারীনগর থেকে ৩০ টাকা কেজি দরে পটোল কিনে ঢাকার যাত্রাবাড়ী বাজারে ৩২ টাকা দরে বিক্রি করেছেন। এতে প্রতি কেজিতে ৭ থেকে ৮ টাকা লোকসান হয়েছে। তার ভাষ্য, ঢাকায় সরবরাহ বাড়লেও মানুষের হাতে টাকা কম থাকায় পাইকারি বাজারে দাম বাড়ছে না।
বেনাপোল স্থলবন্দরেও পরিবহন খরচ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, সাড়ে ১০ টনের কাভার্ড ভ্যানে ঢাকার কাঁচপুরে পণ্য পাঠাতে এখন ২২ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে। কয়েক দিন আগে এ ভাড়া ছিল ১৮ থেকে ১৯ হাজার টাকা। ১২ টনের খোলা ট্রাকে ভাড়া বেড়েছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা।
রবিবার ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়। নতুন দামে ডিজেল ১৩৫, পেট্রল ১৬০, অকটেন ১৬৫ ও কেরোসিন ১৫৫ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় বাড়লে ধাপে ধাপে এর প্রভাব পণ্যের বাজারে পড়বে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের চাপ আরও বাড়তে পারে।