রবিবার থেকে শ্রমিকেরা কাজ না করলে কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রবিবার থেকে শ্রমিকেরা কাজ না করলে কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, পোশাকশ্রমিকেরা রবিবার (১৫ নভেম্বর) থেকে কাজে যোগ না দিলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না। অর্থাৎ কাজ নেই তো মজুরিও নেই।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজিএমইএর সভাপতি বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।

মাহমুদ হাসান খান জানান, সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় লিখিত প্রস্তাব দেবে পোশাক কারখানা মালিকরা। তবে শ্রমিকদের আন্দোলন বন্ধ না হলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার কোন যৌক্তিতা নেই।

/এসবি/