একনেকের আজকের সভা স্থগিত, পেছালো ১৫ প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

‘অনিবার্য কারণ’ দেখিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজকের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। তবে সভাটি স্থগিত হওয়ায় প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রবিবার রাতে টোকিওর উদ্দেশে প্রধানমন্ত্রীর যাত্রা এবং সফরের পূর্বপ্রস্তুতির কারণেই বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আজ রাতে বিমানের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সফরের পূর্বে তাকে বেশ কিছু জরুরি ফাইল নিষ্পত্তি ও দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হচ্ছে। একনেক সভা শুরু হলে তা দুপুরের আগে শেষ করা সম্ভব ছিল না বিধায় সার্বিক দিক বিবেচনা করে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়। সভার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
স্থগিত হওয়া সভায় উপস্থাপনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রস্তাবিত মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। তবে শেষ পর্যন্ত সভায় স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেছে।
অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ, তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন প্রকল্প। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও বৈঠকে উপস্থাপনের জন্য অন্তর্ভুক্ত ছিল।
প্রস্তাবিত প্রকল্পের তালিকায় আরও ছিল বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়নের একটি প্রকল্পও অনুমোদনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিশেষায়িত যানবাহন ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্পও একনেকের বৈঠকে উপস্থাপনের কথা ছিল। একই সঙ্গে দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় ছিল।

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক প্রকল্প উঠছে একনেকে