৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক

সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করা হয়।
পিএইচপির নিরাপত্তা ত্রুটির জেরে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছিল।
তবে গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ জানান, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়। বিশ্বব্যাপী হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার খুলে দেওয়া হয়েছে।
বর্তমানে সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনার জন্য ইন্টারনেট ও সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ওয়েবসাইটের বড় একটি অংশ পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল। সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট ইউরোপীয় সংস্থাগুলো গত ২১ অক্টোবর এক যৌথ বিবৃতিতে পিএইচপির ত্রুটি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়। নিরাপত্তা হালনাগাদ তাৎক্ষণিকভাবে করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েবসাইটগুলো সাময়িকভাবে জনসাধারণের প্রবেশাধিকার থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) রাত থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়। এরপরও লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।

হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
বিশ্বজুড়ে সাইবার হামলার সতর্কতা, নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশও