শিরোনাম

এলএনজি কিনছে সরকার

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
এলএনজি কিনছে সরকার
এলএনজিবাহী কার্গো জাহাজ

দেশের জ্বালানি নিরাপত্তায় এক কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এই জ্বালানি তেল ক্রয় করা হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের পাবলিক প্রক্রিউরমেন্ট বিধি মালার বিধি ১০৫ (৩) (ক) অনুসরণ করে আন্তজাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এক কার্গো এলএনজি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। যার চুক্তি মূল্য ধরা হয়েছে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা। আগামী ১৫-১৬ আগষ্টের মধ্যে এসব জ্বালানি দেশে আসবে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার পর্যায়ে (জিটুজি) মোট ৭৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। প্রতিবছর প্রতিষ্ঠানটি থেকে আমদানি করা হবে ৬ কার্গো এলএনজি। চলতি ২০২৬ সাল থেকে শুরু করে ২০৩৯ সাল পর্যন্ত গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি আমদানি করা হবে।

/এসবি/