আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিটিজেন জার্নাল ডেস্ক

গাছের ডালপালা কাটা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ দেশের তিন জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের কয়েকটি গ্রামে ও ঢাকায় টানা ৮ ঘণ্টা এবং রাজশাহীতে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বুধবার (৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।
নাটোরে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এক বিজ্ঞপ্তিতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌমুডাঙ্গা এলাকার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ থাকবে না।
রাজশাহীর যেসব এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ
রাজশাহীর ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার জন্য জেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় তালাইমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মনু ব্যাপারীর ঢাল, ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, কুশিয়ারবাগ, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও কদমতলীসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নির্ধারিত সময়ের আগেই গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়