বন্ধ বিও হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিবিএ

সিটিজেন জার্নাল ডেস্ক

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ ইতিবাচক সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ এ ধন্যবাদ জানায়।
এতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ ও কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ৬১৭টি বিও হিসাব স্থগিত ছিল। এসব হিসাব পুনরায় চালু করার বিষয়ে গত ২০ জুলাই বিএসইসির চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে আইনগত বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও সরকারি সংস্থার কোনো নিষেধাজ্ঞা না থাকলে স্থগিত হিসাবগুলো পুনরায় চালুর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
ডিবিএর আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম।
ডিবিএ মনে করে, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ সৃষ্টি হবে। এতে পুঁজিবাজারে তারল্য ও লেনদেন বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বাজারের প্রতি তাদের আস্থা ফিরতে সহায়ক হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্তের ফলে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোও দীর্ঘদিনের আর্থিক ও ব্যবসায়িক সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরার সুযোগ পাবে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও পুঁজিবাজারের সামগ্রিক গতিশীলতা বাড়বে।
দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ডিবিএ।

পালিয়ে বিয়েকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০