খেলাপি ঋণ অবলোপনে ‘সময়সীমার বাধা’ তুলে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ২০: ০৯

খেলাপি ঋণ অবলোপনে থাকা সময়সীমার বাধা তুলে দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশের সব তফসিলি ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ঋণ মন্দ বা ক্ষতিজনক হিসেবে শ্রেণিকৃত হলে এবং তা আদায় হওয়ার সম্ভাবনা না থাকলে সময়সীমার অপেক্ষা না করে অবলোপন করা যাবে।
আজ বুধবার (১৯ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এমন সব মন্দ ও ক্ষতিজনক ঋণ অবলোপন করা যাবে। তবে পুরনো শ্রেণিকৃত ঋণগুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি অবলোপনের কমপক্ষে ১০ কর্মদিবস আগে ঋণগ্রহীতাকে নোটিশ দিয়ে বিষয়টি জানাতে হবে।
এ সার্কুলারের মাধ্যমে বিআরপিডি সার্কুলার নং-০৪/২০২৪–এর অনুচ্ছেদ ২(১)-এর পূর্বের শর্ত অর্থাৎ দুই বছর ধরে ধারাবাহিকভাবে মন্দ বা ক্ষতিজনক মানে থাকা ঋণই শুধু অবলোপনযোগ্য বাতিল করা হলো।
নির্দেশনায় আরও জানানো হয়, নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে।