শিরোনাম

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ
টাকা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়িয়েছে সরকার। আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

বর্তমানে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে বছরে তিন লাখ টাকার পর্যন্ত জমার বিপরীতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আর তিন লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জমা হলে একশ ৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। সেটি বাড়িয়ে চার লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এর আগে সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে দুই লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

/এসআর/