খেলাপি ঋণ নিষ্পত্তিতে আসছে ‘প্রি-স্যুট মধ্যস্থতা’ ব্যবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক

খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আদালতে মামলা দায়েরের আগেই সমঝোতার সুযোগ তৈরি করতে আসন্ন বাজেটে নতুন উদ্যোগের ঘোষণা আসছে। এ লক্ষ্যে মামলা-পূর্ব মধ্যস্থতা বা প্রি-স্যুট মেডিয়েশন ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খেলাপি ঋণ আদায় প্রক্রিয়াকে আরও কার্যকর ও দ্রুততর করতে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করা হবে, যাতে আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল আইনি প্রক্রিয়া এড়িয়ে দ্রুত সমাধান সম্ভব হয়।
নীতিনির্ধারকদের মতে, প্রি-স্যুট মধ্যস্থতা চালু হলে ঋণ পুনরুদ্ধারের হার বাড়বে, মামলা জট কমবে এবং ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ হ্রাসে সহায়ক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার (এডিআর) সফল প্রয়োগের মাধ্যমে ঋণ পুনরুদ্ধার প্রক্রিয়ায় গতি আনা সম্ভব হবে। একইসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আটকে থাকা অর্থ দ্রুত পুনঃপ্রবাহিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার করতে সহায়ক হবে।
বাজেট প্রস্তাবে এ বিষয়ে বিস্তারিত কর্মপদ্ধতি ও বাস্তবায়ন কাঠামো তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।