শিরোনাম

কমছে বৈদ্যুতিক গাড়ির দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কমছে বৈদ্যুতিক গাড়ির দাম
বৈদ্যুতিক গাড়ি

২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বৈদ্যুতিক গাড়ি (ইভি), বৈদ্যুতিক চার্জিং স্টেশন অবকাঠামো আমদানিতে উৎসে কর ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকলে এই প্রস্তাব দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে কমবে বৈদ্যুতিক গাড়ির (ইভি) দাম। পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকল্পে ইলেক্ট্রিক বাস ও ট্রাক এবং ইলেক্ট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎসে কর হার ৫ শতাংশ হতে সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব ধরনের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বিআরটিএ’তে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ ২ লাখ টাকা হতে কমিয়ে ইলেক্ট্রিক গাড়ির ২০০, ৩০০, ৪০০ এবং ৪০০ কড এর বেশি ক্যাপাসিটির ভিত্তিতে যথাক্রমে ২৫ হাজার, ৫০ হাজার, ৭৫ হাজার এবং ১ লাখ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।

/এসবি/