শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৩১৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৩১৪
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

জুন মাসজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (০১ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ১ থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির বিভিন্ন ইউনিট। এ সময় ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তালিকাবহির্ভূত আসামি রয়েছেন ৭১ জন। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংক্রান্ত অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১ হাজার ৪৪৬ জনকে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসবি/