রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: বিএনপির বহিষ্কৃত নেতা লেলিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলার অন্যতম প্রধান আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে ‘শুটার লেলিন’কে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিভিন্ন অপকর্মের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।
এর আগে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে লেলিনকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর জোনাল টিম।
গ্রেপ্তারকৃত লেলিনের বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। সে রাজধানীর শাহ আলী থানার গ/১১, রোড-১, ব্লক-বি, সেকশন-১ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা ১৯ নম্বর মামলার আসামি লেলিন। তার বিরুদ্ধে মিরপুর এলাকায় চাঁদাবাজি, জবরদখল এবং ত্রাস সৃষ্টির মতো গুরুতর একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনার মামলায় এখন পর্যন্ত ২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ডিসি মোহাম্মদ রাকিব খান জানান, রাড্ডাকাণ্ডে সরাসরি জড়িত অন্তত ৪০ জনের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সমালোচনার মুখে পড়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।

রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা