শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ২৯
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দেলোয়ার (৩৩), মো. আলমগীর (৩০), আরমান (২৫), মো. নাজমুল হাসান ওরফে রিফাত (৩২), মো. আমাল হোসেন ওরফে চঞ্চল (৫০), মো. সিয়াম আহমেদ সজল (৩৪), মো. জামাল হোসেন (৪৮), মো. সোহাগ (২২), মো. খায়রুল (২০), জাকারিয়া (২৮), জোসনা বেগম (৪৫), মো. সাইদুল ইসলাম (২৩), রিপন (২০), মনির হোসেন (৫৫), মো. রাসেল (২৬), মো. হৃদয় (২৫), ইমতিয়াজ (২১), জুয়েল হোসেন (৩৮), শ্রী মুকন্দ (২৮), মো. আশিকুর রহমান (৩৫), মো. ফারুক (৩০), মো. ইউনুস (৫৪), মো. ফয়সাল (২৯), মো. মেহেদী হাসান (২১), মো. ইব্রাহীম (২৮), মো. শামীম হোসেন (৩৫), মো. শামীম খান (৪৫), পাভেল ইকবাল (৩১) ও কাজী শফিফা সুলতানা (৪১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ মে) যাত্রবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নিয়মিত মামলায় ৯ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৩ জন এবং মোবাইল কোর্টে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

/এসবি/