রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে এবং শেরেবাংলা নগর এলাকায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা রয়েছেন।
তিনি বলেন, আটকরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। তাদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচির পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীতে গ্রেপ্তার ১২