শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪১৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪১৪
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৭ আগষ্ট) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী রিভলবার ,৩রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১ হাজার ২৮৭ টি ইয়াবা ট্যাবলেট, পেথেডিন ইনজেকশন গ্রহনের ১৮ টি সিরিঞ্জ, পেথেডিন ইনজেকশন গ্রহনের ২৪ টি সুই, ৪ হাজার ২২ প্যাকেট সিগারেট, ১৩ টি মোবাইল, ৫টি নিষিদ্ধ লিফলেট, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, ১ জন ভিকটিম, ১ টি ট্রাক, ১ টি প্রাইভেটকার, ২ টি সিএনজি ও ৩০ টি চেতনানাশক এন্টিভেন ট্যাবলেট উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২২ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিবিভাগে ১১২ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/