২৪ ঘণ্টায় মোহাম্মদপুরে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড এবং একটি করাত কাটা চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর ও একজন নারী রয়েছেন। এদের মধ্যে হাসনাইন হাসান নামের একজনকে বিশেষভাবে উল্লেখ করেছে পুলিশ। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য, চক্রটির সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়া হতো। এছাড়া অসতর্কতার সুযোগ নিয়ে নারী পথচারীদের ব্যাগ থেকেও মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে। ছিনতাই প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৩