শিরোনাম

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান একদিনে গ্রেপ্তার ৫৪৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান একদিনে গ্রেপ্তার ৫৪৭
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৭৭ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৩৮ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ ২ জনকে ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে। ‎

‎এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশি মদ, ৮টি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, ১টি বাস, ১২ হাজার ৭৫০ টাকা, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/