শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬২৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬২৯
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ১ টি বিদেশী পিস্তল, ১ টি শর্টগান, ১ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন, ১ টি গুলির খোসা, ৩২ টি রেডবল কার্তুজ, ৫৫ টি মোবাইলফোন, ১ টি সিএনজি, ৩ টি মোটরসাইকেল, ৪ টি চাকু, ১ টি চাপাতি ও নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মিরপুর বিভাগে ২০৩ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ ১২ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/