মালয়েশিয়ায় শ্রমবাজার: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলই থাকছে

আদালত প্রতিবেদক

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোয় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছিল হাইকোর্ট। এবার হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেওয়া এসব এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই বহাল থাকছে।
রবিবার (৪ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেয়।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এই ৪৯টি রিক্রুটিং এজেন্ট– যাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছিল তাদেরটা প্রত্যাহারই থাকছে। বলা যায়, সরকারের সিদ্ধান্তটাই বহাল থাকছে।
গত ১৯ জুলাই ৪৯টি রিক্রুটিং এজেন্সির সনদ প্রত্যাহার করে সরকার। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুইটি রিট মামলা করা হয়। প্রথম রিট আবেদনটি করেন একজন রিক্রুটিং এজেন্ট। পরে ১১ জন রিক্রুটিং এজেন্ট আরেকটি রিট মামলা করেন।
দুটি রিটের ক্ষেত্রেই হাইকোর্ট সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেয়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
গত ৩০ সেপ্টেম্বর একটি রিটের ক্ষেত্রে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। রবিবার ১১ জন রিক্রুটিং এজেন্টের অপর রিট মামলার ক্ষেত্রেও হাইকোর্টের আদেশ স্থগিত করা হলো।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ‘সিন্ডিকেট’করে জনশক্তি রপ্তানিতে বাধা এবং তাদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা হয়। ওই মামলায় অভিযোগপত্রও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল কাজল।
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, কোনো রিক্রুটিং এজেন্ট, সংশ্লিষ্ট মালিক বা ব্যক্তির বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করলে লাইসেন্স প্রত্যাহারের ক্ষমতা সরকারের রয়েছে।
যে ৪৯ লাইসেন্স বাতিল
বাতিল হওয়া এজেন্সির মধ্যে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন দুটি এজেন্সি অরবিটালস এন্টারপ্রাইজ ও অরবিটাল ইন্টারন্যাশনাল রয়েছে।
তালিকায় ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের আহমেদ ইন্টারন্যাশনাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড এবং ফেনী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনালও রয়েছে।
এছাড়া জনশক্তি খাতের ব্যবসায়ী নূর আলীর ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড এবং মালয়েশিয়া সিন্ডিকেটের আলোচিত রুহুল আমিন ওরফে স্বপনের ক্যাথারসিস ইন্টারন্যাশনালও তালিকায় রয়েছে।
বাকি এজেন্সিগুলো হলো– শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট, জিএমজি ট্রেডিং, সাদিয়া ইন্টারন্যাশনাল, সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বি এম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জে জি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস, পিআর ওভারসিজ ও এমইএফ গ্লোবাল বাংলাদেশ।

অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী