শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১: ০৯

রাজধানীর মিরপুরে হযরত শাহ্ আলী বাগদাদী (র.)-এর মাজারে হামলার ঘটনায় করা মামলায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলো– শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) এবং মো. আরমান দেওয়ান (২৯)।
এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তারিকুর রহমান। তবে রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মো. কামাল উদ্দিন। শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, গত ১৪ মে দিবাগত রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলা চালানো হয়। ওই ঘটনায় গতকাল শনিবার শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী রেশমি বেগম নামে এক মাজারভক্ত নারী।
মামলার এজাহারে রেশমি বেগম বলেন, আমি দীর্ঘ ১৭ বছর ধরে শাহ আলী মাজার জিয়ারত ও ওরসের সময় ভক্তদের স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করছি। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে যখন মাজার প্রাঙ্গণে হাজার হাজার মানুষের সমাগম ছিল, ঠিক তখন জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী লাঠিসোঁটাসহ মাজারের প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আকস্মিক হামলা শুরু করে।
এজাহারে তিনি আরও বলেন, হামলাকারীরা মাজারের শিরনির ডেগের ঐতিহ্যবাহী লাল কাপড় ছিঁড়ে ফেলে এবং মোমবাতি জ্বালানোর প্লেটসহ বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ ভাঙচুর করে। আমি বাধা দিতে গেলে আমাকেও নির্মমভাবে মারধর করা হয় এবং পরনের কাপড় ছিঁড়ে তারা শ্লীলতাহানি করে। এই হামলায় মাজারের প্রায় ৩০ হাজার টাকার জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে এবং হামলাকারীরা জিয়ারত করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
পরবর্তীতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আলী থানার উত্তর বিশিল এলাকা থেকে রাসেল, আজম ও আরমানকে গ্রেপ্তার করে পুলিশ।

/এফআর/

শাহ আলী মাজারে হামলা, জামায়াতের ৩ কর্মী গ্রেপ্তার