সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
দুদকের আবেদনে আরও বলা হয়, ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা প্রদান না করায় অপরাধ করেছেন। এছাড়াও, তিনি ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনসহ ওই অবৈধ সম্পদ নিজ রাখার জন্য অপরাধ করেছেন। এজন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগ করার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপ্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এর ফলে মামলার তদন্তে বিঘ্নসৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। এমতাবস্থায় মামলার তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে বলা হয়।

হাছান-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা