গ্রেপ্তারের পর কারাগারে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান

আদালত সংবাদদাতা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য জানিয়েছেন।
এদিন ভোর ৬টার দিকে ধানমন্ডির নিজ বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান। তিনি আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আব্দুল মান্নানের পক্ষে তার আইনজীবী আল ইমরান মুকুল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। পরে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে শুনানিকালে আব্দুল মান্নানকে এজলাসে তোলা হয়নি।
মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান।
এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মোহাম্মদ জাহিদুল হক মামলা করেন।

রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষ