শিরোনাম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১ বন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১ বন্দির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) রেজুয়ান হোসেন খান (৫৭) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) রাত সোয়া ১১টার দিকে কারারক্ষীরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, রেজুয়ান হোসেন খান সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তার বাবার নাম মৃত দোলেয়ার হোসেন। তার কয়েদি নম্বর ৬৯৮/এ। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। মামলার বিবরণ: এমডি-১১১১৪/২২, সিআর-২০৮/২০, ধারা—এনআই অ্যাক্ট ১৩৮।

/এমআর/