নড়িয়ায় সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক

শরীয়তপুর সংবাদদাতা

শরীয়তপুরের নড়িয়ায় সাত লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন প্রবেশ করেন– এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি)। পরে বাড়িটি তল্লাশি করে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, খালি কিছু খাম ও অর্থ বিতরণ সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের মধ্যে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদের ছেড়ে দেওয়া হয়।
নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ আসে যে, একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে জামায়াতের কিছু কর্মী বিভিন্ন এলাকায় টাকা বিতরণ করছেন। পাশাপাশি একটি বাসায় নাশকতার পরিকল্পনা হচ্ছে–এমন তথ্য পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
ঘটনাস্থলে গিয়ে একটি ঘরে তল্লাশি চালিয়ে নগদ ৭ লাখ প্লাস টাকা, একটি ল্যাপটপ, খালি খাম এবং অর্থ বিতরণ সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া যায়। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাচাই-বাছাই করে একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।