ভারতের ৮০তম স্বাধীনতা দিবস: দুই বাংলার ব্যবসায়ীদের মিলনমেলা

সাতক্ষীরা সংবাদদাতা

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে দুই দেশের ব্যবসায়ী ও সীমান্তরক্ষীদের এক মিলনমেলা। শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক সীমানার জিরো পয়েন্টে ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন এবং সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা ফুল ও মিষ্টি দিয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হওয়ায় ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো।
অনুষ্ঠানের শুরুতেই ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন। জবাবে ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকেও ঘোজাডাঙ্গা অ্যাসোসিয়েশনের নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
একই সময়ে জিরো পয়েন্টে ভোমরা বিজিবি কোম্পানির কমান্ডার আফজাল হোসেন ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উভয় দেশের নেতারা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।