সাতক্ষীরায় মন্দিরে চুরি, স্বর্ণালংকার ও অর্থ লুট
সাতক্ষীরায় মন্দির থেকে ১৮ লাখ টাকার সম্পদ চুরি

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় মন্দিরের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রূপা ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ মার্চ) মধ্যরাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় এ ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, চোরেরা কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪ ভরি ওজনের ২ জোড়া স্বর্ণের বালা, ১ ভরি ওজনের ২ জোড়া শাঁখা, ৪ আনা ওজনের ১ জোড়া কানের দুল, ৮ আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, ৮ আনা ওজনের একটি চেন, ১০ আনা ওজনের একটি নথ, ৪ আনা ওজনের ২ জোড়া পেটি, প্রায় ৫ ভরি রুপা, দানবাক্সের নগদ ৭ হাজার টাকা এবং অন্য মূল্যবান সামগ্রী।
মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।
সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু তথ্য পাওয়া গেছে। চোর শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।