জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধূমঘাট শিলতলা বিল, মটারচক বিল ও আশপাশের খাল থেকে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে শ্যামনগর উপজেলা মৎস্য অফিস। পরে ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ম. মুজিবুর রহমান, বিশ্বজিৎ মণ্ডল ও সুকুমার। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, গ্রীন কোয়ালিশন, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গ্রামবাসী।
শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান বলেন, চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহার করলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। শ্যামনগরের সব এলাকায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দা মিতা রানী বলেন, আমাদের এলাকায় এই উদ্যোগটি খুবই প্রয়োজন ছিল। দেশীয় মাছের প্রজননের সময় এই জলদানব চায়না দুয়ারি জাল অপসারণ করায় আমরা অত্যন্ত খুশি। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হলে খাল-বিলে দেশীয় মাছের সংখ্যা আবারও বাড়বে।