শিরোনাম

রাঙামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
টানা অতিবৃষ্টির কারণে রাঙামাটির অনেক জায়গায় পাহাড়ধসে রাস্তা বন্ধ হয়ে গেছে।

টানা অতিবৃষ্টি ও পাহাড়ধসের ঝুঁকির কারণে আগামীকাল বৃহস্পতিবার রাঙামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। নদী পথে পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। ছোট ছোট শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে।

মো. কফিল উদ্দিন আরও জানান, তবে বিদ্যালয়ের অফিস খোলা থাকবে।

/এফআর/