শিরোনাম

বসতবাড়িতে অভিযানে মিললো জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল

পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালী সংবাদদাতা
বসতবাড়িতে অভিযানে মিললো জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল
জব্দকৃত সরকারি চাল। ছবি: সিটিজেন জার্নাল

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি বসতবাড়িতে অভিযানে চালিয়ে জেলেদের জন্য বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি প্রণোদনার চাল উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানকালে সরকারি সিলযুক্ত ২৬ বস্তা চাল এবং আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।

বসতবাড়িতে অভিযানে মিললো জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল (1)
একে একে উদ্ধার করা হচ্ছে মজুতকৃত সরকারি চাল। ছবি: সিটিজেন জার্নাল

জানা গেছে, জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে ইমরান হোসেনের বাড়িতে মজুত করা হয়েছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে ইতালি বাড়িতে অভিযান চালায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। অভিযানে ২৬টি বস্তায় মোট ৭৮০ কেজি চাল উদ্ধার করা হয়।

এ সময় ওই বাড়িতে শুধুমাত্র নারী সদস্যরা অবস্থান করায় জড়িত কাউকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন।

ইউএনও কাউছার হামিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট কোনো ব্যক্তি সরকারি চালগুলো ওই বাড়িতে মজুত করে রেখেছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

/এফআর/