হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৯: ৫০

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় এই আদেশ দেন উপজেলা প্রশাসন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এ তথ্য নিশ্চিত করে জানান, অস্থায়ী পশুর হাট ইজারা প্রত্যাশী পক্ষ সমূহের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার পূর্বদিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ে উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ৎ নিষিদ্ধ থাকবে।
স্থানীয়দের সঙ্গে থা বলে জানা গেছে, সাঁথিয়া বাজার সংলগ্ন ইছামতী নদীর তীরে ডাইকের পাশে পরিত্যক্ত জায়গায় অস্থায়ী পশুর হাট নিয়ে ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে নিলাম ডাকের আয়োজন করে পৌর প্রশাসন। এতে শর্ত অনুযায়ী মোট ২৬ জন নির্ধারিত টাকা জমা দিয়ে ইজারায় অংশ নেন।
হাট ইজারায় অংশগ্রহণকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত করতে নিলাম ডাক স্থগিত করেন পৌর প্রশাসক। বৃহস্পতিবার সকাল ৯টায় ওই অস্থায়ী পশুর হাট ইজারা দিতে উভয়পক্ষকে নিয়ে আবারও নিলাম ডাকের আয়োজন করেন উপজেলা প্রশাসন। ডাকে অংশ নেওয়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমানের প্রতিনিধি মেহেদি হাসান সাংবাদিকদের বলেন, অস্থায়ী পশুর হাট নিয়ে আজকে উন্মুক্ত নিলাম ছিল। প্রশাসনের যোগসাজশে সাঁথিয়া অস্থায়ী পশুর হাট বন্ধ করা হয়েছে।
সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, পৌর প্রশাসকের আহ্বানে আমরা নিলাম ডাকে অংশগ্রহণ করতে যাই। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাদের হুমকি ধামকি দিয়ে মব সৃষ্টি করে। এমতাবস্থায় আমরা নিলাম ডাকে অংশগ্রহণ না করে চলে আসি।

/এসআর/