ফাঁদে আটকে পড়া গন্ধগোকুল অবমুক্ত

ফাঁদে আটকে পড়া গন্ধগোকুল অবমুক্ত
পাবনা সংবাদদাতা

পাবনার চাটমোহরে মাছ ধরার ফাঁদে আটকে পড়া বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে আটক হয় বিরল প্রজাতির এই প্রাণী।
পরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বন বিভাগের মাধ্যমে জঙ্গলে অবমুক্ত করেন। প্রাণীটি দেখার জন্য উৎসুক জনতা এ সময় ভিড় জমান।
স্থানীয়রা জানান, রবিবার সকালে কুমারগাড়া গ্রামের মিলন হোসেন নামের এক যুবক ওই এলাকায় মাছ ধরার ফাঁদে বিরল প্রজাতির বন্য প্রাণীকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে ওই যুবক ইউটিউবে সার্চ দিয়ে প্রাণীটি গন্ধগোকুল নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে জানান। পরে ইউএনও ঘটনাস্থলে এসে বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের জঙ্গলে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বাস।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, প্রাণীটি প্রায় বিলুপ্ত ও খুবই নিরীহ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর জঙ্গলে অবমুক্ত করেছি।