পাবনায় এলিটের নতুন আউটলেট উদ্বোধন করবেন অভিনেতা পলাশ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় এলিটের নতুন আউটলেট উদ্বোধন করবেন অভিনেতা পলাশ
এলিটের নতুন আউটলেট উদ্বোধন করবেন অভিনেতা পলাশ

পাবনায় আজ সোমবার (২ নভেম্বর) জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন হতে যাচ্ছে ফ্যাশন ব্র্যান্ড এলিট লাইফ স্টাইল লিমিটেডের ১৯তম আউটলেট। এদিন বিকাল চারটায় পাবনা সিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আউটলেটটির শুভ উদ্বোধন করবেন ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আর্ট ও এলিট লাইফ স্টাইল লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মুহাম্মদ মামুন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আর্ট ও এলিট লাইফ স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস, ঊর্ধ্বতন কর্মকর্তা মাহফুজ চৌধুরী, মৃত্তিকা এম. চৌধুরী ও সারলিন এম. চৌধুরী, এজিএম মো. মামুনুর রশিদ ফয়সাল, অপারেশন্স ম্যানেজার আমানুর সাদীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গ্রাহকদের জন্য এলিট লাইফ স্টাইল লিমিটেডের এই নতুন আউটলেটে মাত্র ৯৯ টাকা থেকে ৯৯৯ টাকার মধ্যে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্টসহ ছেলেদের যাবতীয় ফ্যাশনেবল পোশাকের বিপুল সমাহার রয়েছে। সারাদেশে ব্যাপক জনপ্রিয় এই ব্র্যান্ডের বিভিন্ন জেলা-শহরে বর্তমানে মোট ১৮টি আউটলেট সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে। পাবনা সিটি সেন্টারের আউটলেটটি নিয়ে মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ১৯টি।

/এফআর/