রাতে বাড়ি ফিরেননি ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুর থেকে আব্দুল আজিজ নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গতকাল সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আজিজের লাশ বলে শনাক্ত করেন।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহত আব্দুল আজিজের স্বজনদের আহাজারি। মঙ্গলবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাছ গ্রামে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর