পাবনায় পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীর মরদেহ দাফনে বাধা

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে উপজেলায় পাওনা টাকার দাবিতে উজ্জ্বল মল্লিক (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ দাফনে বাধা দিয়েছেন পাওনাদারেরা। প্রায় তিন ঘণ্টা লাশের খাটিয়া আটকে রাখার পর পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় পাওনা টাকা পরিশোধের আশ্বাসে দাফন সম্পন্ন হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত উজ্জ্বল মল্লিক ওই গ্রামের সফি মল্লিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, উজ্জ্বল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
মৃত উজ্জ্বল মল্লিকের দ্বিতীয় স্ত্রী চুমকি খাতুন বলেন, আমার স্বামী ইটভাটা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসার সুবাদে কিছু মানুষ তার কাছে টাকা পাওনা রয়েছে দাবি করে এবং মরদেহ দাফনে বাধা দেয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মকুল হোসেন জানান, পাওনাদারদের আপত্তির মুখে উজ্জ্বল মল্লিকের মরদেহ দাফনে বিলম্ব হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলে মরদেহ দাফন সম্পন্ন হয়।

পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ে ইউজিসিকে নির্দেশ