পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলায় সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন বিল ভাদুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সুমনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছেলেটির বাবা জানিয়েছে, সে মাদকাসক্ত ছিল।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্যাংকের অর্থ আত্মসাৎ: ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব কারাগারে